ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)। শনিবার (১১ জুলাই) ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এক জনসচেতনতামূলক র‌্যালির মাধ্যমে ৩০ দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকাসক্তি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের সমান অধিকার, ক্ষমতা ও দায়িত্ব পালন করা উচিত।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের ওষুধ স্প্রে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

উদ্বোধনের পর একটি র‌্যালি খিলগাঁও ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ পরিদর্শক সাইফ রহমান জানান, আজ ১৮ জন কর্মী লার্ভা নিধন ও এডাল্ট মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ঢামেকের চিকিৎসকদের প্রশংসা করেছেন জুলাই আন্দোলনে সেবা দেওয়ার জন্য

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

আপলোড সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬