গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বুধবার (৮ জুলাই) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার উদ্যোগে আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। বক্তারা তরুণদের লেখালেখি ও মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আইন, কৃষি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর লেখালেখি ও সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের অর্জন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সংগঠনের গোবিপ্রবি শাখার সভাপতি মো. ইমন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তরুণদের মেধা বিকাশে ফোরামের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
অনলাইন ডেক্স 























