ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযানের সময় চালক পালিয়ে যান।

শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া হেল্পার শেখ রাতুল (২৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। তল্লাশির সময় ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকানো ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অভিযানের সময় বাসের হেল্পার শেখ রাতুলকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও বাসটি জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার

আপলোড সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬