ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা তাদের রাজনৈতিক অঙ্গীকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক নাকি অন্তবর্তী সরকার থাকবে, তা সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষা সামনে রেখেই রায় বাস্তবায়ন করা হবে।

এদিন সকালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছে, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে। আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে।

গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন, চার দাবি আদায়ে অনড় তারা

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আপলোড সময় : ০১:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬