ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাথারিয়া, খানখানাবাদ, গুনাগরী, বাহারছড়া, পূর্ব ইলশা, মোশাররফ আলী হাট, ডুমুরিয়া, গণ্ডামারা, জলদি, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নের নিম্নাঞ্চল এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্র কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

বন্যার কারণে কৃষিজমি, মাছের প্রকল্প ও বসতভিটা তলিয়ে যাওয়ায় শতকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৬০ ঘণ্টা ধরে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সুপেয় পানি, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী প্রধান চট্টগ্রাম-বাঁশখালী সড়কে পানি না থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ গ্রামীণ সড়কে হাঁটুসমান পানি থাকায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা পানিবন্দি অবস্থায় থাকা ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসন দুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন, চার দাবি আদায়ে অনড় তারা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

আপলোড সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬