ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রুর সন্ধান মেলেনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানগামী ‘কে-টু এয়ারওয়েজ’-এর একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগরে উদ্ধার করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করতে সক্ষম হয়। তবে বিমানে থাকা ৫ জন ক্রু সদস্যের এখনও কোনো সন্ধান মেলেনি।

মঙ্গলবার (৭ জুন) রাতে শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা দেওয়ার পর বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগের মাত্র ৩ মিনিটের মাথায় রাডার থেকে নিখোঁজ হওয়ার আগে বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং দিক পরিবর্তন করে সমুদ্রের দিকে নেমে যায়। করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে এটি বিধ্বস্ত হয়।

উদ্ধার অভিযানের পর নৌবাহিনী অর মারা উপকূল থেকে বিমানটির মূল কাঠামোর অংশবিশেষ উদ্ধার করে। নিখোঁজ ৫ ক্রুর পরিচয় প্রকাশ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা হলেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদ, মুহাম্মদ আরিফ সিদ্দিকী এবং লোডমাস্টার মুহাম্মদ তৌফিক খান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: প্রধানমন্ত্রী মেলোনি

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ৫ ক্রুর সন্ধান মেলেনি

আপলোড সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬