ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি আখতার হোসেনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বুধবার (৮ জুলাই) রাজধানী কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান।

সেমিনারের শিরোনাম ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’। আখতার হোসেন বলেন, বাংলাদেশে জবাবদিহিতা ছিল না এবং নির্বাচন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করা।

তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে গড়িমসি করে আসছে এবং নতুন বিচারিক প্রক্রিয়া, পিএসসি, দুদক নিয়োগসহ বেশ কিছু সংস্কার মানতে নারাজ। আখতার হোসেন উল্লেখ করেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং যারা মত প্রকাশের স্বাধীনতার নামে জুলাইকে কটূক্তি করছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি আখতার হোসেনের

আপলোড সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬