ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৮ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালীন আইরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের নেতৃত্ব দেবেন।

বর্তমানে আইরিন খান জাতিসংঘের মানবাধিকার পরিষদের মতপ্রকাশ ও মতামতের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের আগস্টে এ দায়িত্ব গ্রহণের পর তিনি আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

আইরিন খান ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিত মুখ। তিনি মানবাধিকার, লিঙ্গসমতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য একাধিক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জাবের ও জুমা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আপলোড সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬