ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন হতে পারে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০০ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার এ বিষয়ে গেজেট প্রকাশ করবে।

অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের গেজেট আগামী আগস্ট মাসে প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সচিব কমিটি কয়েকটি বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছে।

কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। সর্বনিম্ন মূল বেতনও কিছুটা কমানোর আলোচনা রয়েছে।

নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে গ্রেডভিত্তিক পরিবর্তন আনা হচ্ছে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকবে, তবে তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২.৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের সুপারিশে কিছু পরিবর্তন এলেও নতুন কাঠামোর অধীনে বেতন ও ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি এবং সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রকিবুল আমিন পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক, নগরে সবুজায়নের স্বীকৃতি

নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন হতে পারে

আপলোড সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬