ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০০ Time View

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের যোগাযোগ, চুক্তি বা অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মেডিকেল পরীক্ষা করানো বা এ সংক্রান্ত কোনো অর্থ লেনদেন করা যাবে না।

রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় বলেছে, সরকারি অনুমোদন ও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো চুক্তি করা, পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চীনে কাঁঠাল রপ্তানির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

আপলোড সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬