ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামে বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে সরকারের এমপির উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

গ্রামে বিদ্যুৎ সংকট বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম দিনে জামালপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে এবং অস্বস্তিতে ফেলে।

মোস্তাফিজুর রহমান বাবুল জানান, তার নির্বাচনী এলাকা মেলান্দহ-মাদারগঞ্জে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট, কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে ২৭ মেগাওয়াট। অফ-পিক আওয়ারে চাহিদা ৩৮ মেগাওয়াট, যেখানে সরবরাহ ২৫ মেগাওয়াট। এর ফলে গড়ে ৩৪-৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে। তিনি জানতে চান, এই পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে।

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদে জানান, ময়মনসিংহ এলাকায় ট্রান্সমিশন লাইনে সমস্যা রয়েছে। তিনি বলেন, ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে জমির মালিকদের মামলা ও স্থগিতাদেশের কারণে কাজ করা সম্ভব হয়নি।

মন্ত্রী আরও জানান, জয়দেবপুর-শম্ভুগঞ্জের লাইনের জন্য ভালুকায় এক জমির মালিকের মামলার পর সরকার বিজয়ী হয়েছে। তবে কাজ শুরু করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, এমপির সহযোগিতায় আবার কাজ শুরু করা যাবে এবং এতে ওই এলাকার বিদ্যুৎ সংকট অনেকটা কমে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে নতুন স্বাস্থ্য পরিচালককে অবরুদ্ধ করেছে চিকিৎসকরা

গ্রামে বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে সরকারের এমপির উদ্বেগ

আপলোড সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬