ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ভূপাতিত করল মার্কিন অত্যাধুনিক ড্রোন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বুধবার (০৮ জুলাই) ভোরে দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানিয়েছে, বুশেহর প্রদেশের ওপর মার্কিন বাহিনীর আকাশপথে আগ্রাসনের জের ধরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করে।

মার্কিন এমকিউ-৯ ড্রোনটি অত্যাধুনিক এবং ভারী সশস্ত্র। এটি মূলত নজরদারি এবং সুনির্দিষ্ট স্থানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়। ড্রোনটি ৫০,০০০ ফুট উচ্চতায় ২৭ ঘণ্টারও বেশি সময় উড়তে সক্ষম এবং এতে মারাত্মক অস্ত্র বহন করা যায়। এর আনুমানিক মূল্য ৩ থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিনশ কোটি টাকা।

এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের এই দাবি মার্কিন সামরিক বাহিনীর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার পর এসেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে অশুভ বলে উল্লেখ করেছেন এবং যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন। তিনি ইরানিদের সম্পর্কে মন্তব্য করে বলেন, "এরা ক্যান্সারের মতো এবং শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ইরান ভূপাতিত করল মার্কিন অত্যাধুনিক ড্রোন

আপলোড সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬