ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল নিয়ে নতুন আইনি বিতর্ক, হাইকোর্টে আবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ভারতের ঐতিহাসিক তাজমহল নিয়ে নতুন করে আইনি বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি রিভিশন পিটিশন দাখিল করা হয়েছে, যা আগ্রা আদালতের খারিজ হওয়া দুটি আদেশকে চ্যালেঞ্জ করে।

আবেদনকারী পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈনের বক্তব্য শোনার পর বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছে। আবেদনকারীরা দাবি করেছেন, তাজমহল আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’ এবং তাদের পক্ষে আইনজীবী ও ভক্তরা পিটিশনটি দাখিল করেছেন।

তাদের অভিযোগ, শাহজাহান এই মন্দিরটি জোরপূর্বক দখল করে মমতাজ মহলের স্মৃতিসৌধে রূপান্তর করেন। আবেদনকারীরা আরও দাবি করেছেন, সৌধের কিছু অংশ পরিবর্তন করা হয়েছে এবং অন্তত ১০৯টি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে যা প্রমাণ করে এটি একটি হিন্দু মন্দির।

তবে ইতিহাসবিদদের মতে, তাজমহল নির্মাণের কাজ শুরু হয় ১৬৩১ সালে এবং শেষ হয় ১৬৫৩ সালে। সরকারী নথিতে তাজমহলকে শাহজাহানের পত্নী মমতাজ মহলের স্মৃতিতে নির্মিত বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীরা হাইকোর্টের কাছে দাবি করেছেন, আগ্রা আদালতের পূর্ববর্তী আদেশ বাতিল করে ট্রায়াল কোর্টকে অ্যাডভোকেট-কমিশনার নিয়োগের নির্দেশ দেওয়া হোক। তারা এএসআই-এর পরিচালককে নির্দেশ দিতে বলেছেন যাতে আবেদনকারীদের উপস্থিতিতে সৌধের ভেতর ও বাইরের ছবি তোলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পরিত্যক্ত কারখানায় যুবকের মরদেহ উদ্ধার

তাজমহল নিয়ে নতুন আইনি বিতর্ক, হাইকোর্টে আবেদন

আপলোড সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬