ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। যুবদল বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না।

মুন্না আরও জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না।

তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলন সফল করেছেন। এই আন্দোলনে ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

আপলোড সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬