ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশে হামলা: সংসদে আখতার হোসেনের ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিস্ফোরণের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আখতার হোসেন বলেন, জুলাই মাসকে কেন্দ্র করে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সাভারে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার ঠিক আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, অন্ধকারের মধ্যে বক্তব্য চলাকালে সমাবেশস্থলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতারা। পরে বিষয়টি জানাতে তারা স্থানীয় থানায় যান।

আখতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা যখনই জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে কোনো আন্দোলন বা কর্মসূচি ঘোষণা করেন, তখনই একটি নির্দিষ্ট মহল তাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিরোধী দলের সাংবিধানিকভাবে সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংসদে ব্যাখ্যা দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের পক্ষে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে আশ্বস্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

সাভারে এনসিপির সমাবেশে হামলা: সংসদে আখতার হোসেনের ক্ষোভ

আপলোড সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬