ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। তিনি সোমবার রাতে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে এ কথা বলেন।

আবিদুল ইসলাম বলেন, তিনি ভিসি চত্বরে রক্ত দেখেছেন এবং বাড্ডাতে জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছেন। তিনি জানান, সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান তুলেছিলেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ছোট্ট আনাসের লাশ দেখেছেন এবং লাশ দেখে অভ্যস্ত হয়ে উঠেছেন। আবিদুল ইসলাম জানান, তিনি রক্ত ও সংগ্রাম দেখেছেন এবং যে বেঁচে আছেন, সেটাকে তিনি বোনাস মনে করেন।

আবিদুল ইসলাম বলেন, জুলাই মাস মানে ১৭ বছরের আপসহীন সংগ্রাম এবং এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যেও ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম

আপলোড সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬