ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদলীয় শাসনের বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৪১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেছেন যে দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপি গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গুম করে ফেলা হতো। আবারো বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।’

তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘এই একদলীয় শাসন কেউ যদি আবার শুরু করতে চায়, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, তাহলে ঐ আত্মত্যাগের কোনো মূল্য থাকে না।’ বিচার ও আইনের শাসনের বিষয়ে তিনি বলেন, ‘নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। চাঁদাবাজি, লুটপাট করতে দেওয়া হবে না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

একদলীয় শাসনের বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

আপলোড সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬