ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউল্যাবে ‘মাস্তুল’ চলচ্চিত্রের প্রচারণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৪৫ Time View

আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির আগে দর্শকদের কাছে পৌঁছাতে ভিন্নধর্মী প্রচারণায় অংশ নিয়েছে ‘মাস্তুল’ টিম। সোমবার (৬ জুলাই) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে নির্মাতা ও অভিনয়শিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার ইন্টারেক্টিভ সেশনে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, আমিনুর রহমান মুকুল, দীপক সুমন, মুকিত শিকদার এবং চলচ্চিত্রটির চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা এবং সিনিয়র লেকচারার লাবনী আক্তারও ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ‘মাস্তুল’-এর ট্রেলার প্রদর্শন করা হয়। এরপর নির্মাতা ও অভিনয়শিল্পীরা সিনেমাতে কাজের অভিজ্ঞতা এবং নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। ফজলুর রহমান বাবু বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা বদলে গেছে। দর্শকের মধ্যেও গুণগত পরিবর্তন এসেছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসি আপনাদের উদ্বুদ্ধ করতে।”

শিক্ষার্থীদের অনুরোধে ফজলুর রহমান বাবু ‘মাস্তুল’-এর প্রচারণার গান ‘আমায় ভাসাইলি রে…’ গেয়ে শোনান। শিক্ষার্থীরা চলচ্চিত্রের গল্প, নির্মাণশৈলী এবং বাংলাদেশের সিনেমার বর্তমান ধারা নিয়ে নানা প্রশ্ন করেন। নির্মাতা ও অভিনয়শিল্পীরা সেসব প্রশ্নের উত্তর দেন।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, 'আমি যে সিনেমা দেখতে চাই, সেটাই বানাতে চাই।' অভিনেতা আমিনুর রহমান মুকুল জানান, ‘মাস্তুল’ পুরোপুরি স্বাধীন উদ্যোগে নির্মিত। দীপক সুমন বলেন, সিনেমার শুটিং জাহাজে হওয়ায় নির্মাণের সময় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

‘মাস্তুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, সিকদার মুকিতসহ অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশনে টঙঘর টকিজ যুক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

ইউল্যাবে ‘মাস্তুল’ চলচ্চিত্রের প্রচারণা

আপলোড সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬