বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তটি অব্যাহত ভারী বর্ষণ ও সম্ভাব্য দুর্যোগের ঝুঁকির কারণে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ জুলাই পর্যন্ত জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেক্স 























