ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতের তারকা মুগ্ধ এখন প্রশাসন ক্যাডারের অপেক্ষায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

মির্জা তানজিম শরীফ মুগ্ধ, যিনি একসময় চ্যানেল আইয়ের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘সেরাকণ্ঠ’-এর চ্যাম্পিয়ন ছিলেন, এবার নতুন এক অর্জনে আলোচনায় এসেছেন। তিনি ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মুগ্ধ মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই সুখবরটি জানান। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন (Admin) ক্যাডার।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে… মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো-কোটি শুকরিয়া।” মুগ্ধ বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত এবং ২০১৯ সাল থেকে শিক্ষকতা করে আসছেন।

মুগ্ধর সাফল্যের পথচলা শুরু হয়েছিল স্কুলজীবন থেকে, যেখানে তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন।

মুগ্ধের প্রতিভা শুধু সংগীতেই সীমাবদ্ধ নয়; তিনি গণিতেও দক্ষ। ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন এবং জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তার। ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধের বাবা ইসকান্দর মির্জা কলেজশিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানের দায়িত্ব গ্রহণ

সংগীতের তারকা মুগ্ধ এখন প্রশাসন ক্যাডারের অপেক্ষায়

আপলোড সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬