ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের জন্য দুঃসংবাদ: শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না লুকাস পাকেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০২ Time View

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতার জন্য দুঃসংবাদ এসেছে। জাপানের বিপক্ষে ম্যাচের হাফটাইমে তিনি মাঠ ছেড়ে যান। মঙ্গলবার (৩০ জুন) পাকেতার স্ক্যান করা হলে তার বাঁ ঊরুর পেছনে পেশীর চোট নিশ্চিত হয়।

এখন পাকেতা শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তার সাইডলাইনে থাকার সময়সীমা নিশ্চিত করতে পারেনি। তবে মেডিক্যাল স্টাফরা তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফিরানোর জন্য কাজ করছেন।

ব্রাজিলের ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘মঙ্গলবার লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন।’

জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে পাকেতা খুঁড়িয়ে মাঠ ছাড়েন এবং ব্যথায় কাতরাতে দেখা যায়। ওই সময় নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা দেন। পরে দ্বিতীয়ার্ধে পাকেতার বদলি হিসেবে এন্দ্রিক মাঠে নামেন। উল্লেখ্য, ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে পাকেতা শুরুর একাদশে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

ব্রাজিলের জন্য দুঃসংবাদ: শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না লুকাস পাকেতা

আপলোড সময় : ১১:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬