ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২০৯ Time View

বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে শেষ ম্যাচ। মারাকানায় এই ম্যাচ থেকে যা চাওয়া যায়, তার সবটাই পেয়েছেন ব্রাজিল। ৭০ হাজারের বেশি দর্শকে ঠাসা স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাও। 

চোটের কারণে নেইমার দলে না থাকলেও বাকি খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্সে মাতিয়ে রেখেছিলেন মারাকানাকে। 

ম্যাচের মাত্র এক মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পানামার মিডফিল্ড পেছন থেকে বিল্ড আপ করতে গিয়ে ভুল করে। সতর্ক কাসেমিরো বল কেড়ে ভিনিসিয়ুস জুনিয়রকে কাছে দেন। ভিনি বক্সের বাইরে থেকে ২৩ মিটার দূর থেকে অসাধারণ শটে বল পাঠান জালে। গোলরক্ষক মোসকেরার কিছুই করার ছিল না।

তবে ১৩ মিনিটে ফ্রি কিক থেকে সমতা ফেরায় পানামা। ৩৮ মিনিটে আবার এগিয়ে যায় ব্রাজিল। অ্যালেক্স স্যান্ড্রো বাম দিকে ভিনিসিয়ুসকে খুঁজে পান। ভিনি একক দক্ষতায় দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু ক্রস করেন। সতর্ক কাসেমিরো সেটি হেডে জালে পাঠান। রেফারি যাচাই করে গোল মঞ্জুর করেন। বিরতির আগে রাফিনিয়াও গোলের কাছাকাছি গিয়েছিলেন, তবে তার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

বিরতিতে ১০ জন বদলে নতুন দল নিয়ে মাঠে নামেন আনচেলত্তি। তবে নতুন খেলোয়াড়রাও ছন্দ ধরে রেখেছেন ভালোভাবেই। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে গোলরক্ষক মোসকেরা বল বাড়াতে গিয়ে আবারও ভুল করেন। সেই সুযোগ নিয়ে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শটে তৃতীয় গোল করেন ফরোয়ার্ড রায়ান। ১৪ মিনিটে আক্রমণভাগের সুন্দর পাস বিনিময়ের পর লুকাস পাকেতা চতুর্থ গোল যোগ করেন। কিছুক্ষণ পর পেনাল্টি থেকে পঞ্চম গোল করেন ইগর থিয়াগো। শেষ দিকে লুকাস পাকেতার সুন্দর থ্রু বল থেকে বক্সে ঢুকে নিচের কোণ দিয়ে বল জালে জড়ান দানিলো সান্তোস। ম্যাচ শেষের আগে পানামার পক্ষে দ্বিতীয় গোলটি করেন হার্ভি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই তাল ধরে রেখে ব্রাজিল প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে। বিশ্বকাপের ঠিক আগে এমন এক পারফর্ম্যান্স সমর্থকদের মনে নতুন আশা সঞ্চার করল বৈকি!

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

আপলোড সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬