আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৩৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার (১১ মে) রাতে পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।

শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

অন্যের দোষ খুঁজে বেরানোর আগে নিজের দোষ খুঁজুন

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

আপলোড সময় : ০২:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬