ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের টিকিটের দাম ২৪ কোটি টাকা, যা বললেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে সমালোচনা কম হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম উঠেছে প্রায় ২৪ কোটি টাকা, দিনদুয়েক আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও এর সাফাই গেয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমিও এত দাম দিতাম না।’ যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এই সংখ্যা জানতেন না। তবে বলেন, ‘আমি সেখানে অবশ্যই থাকতে চাই। কিন্তু এত দাম আমিও দিতাম না, সত্যি বলছি।’

গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের সবচেয়ে সস্তা ক্যাটাগরির টিকিটের দাম ১,১২০ ডলার নির্ধারণ করেছে। ট্রাম্পের এই মন্তব্য এলো ঠিক একদিন পর, যখন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো টিকিটের দামকে যুক্তিসঙ্গত বলে দাবি করেন। ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের বাজারের দাম ধরতে হবে। আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। কম দামে দিলে সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে।’

এবারই প্রথমবার বিশ্বকাপে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করে। আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে এই পদ্ধতি চালু হয়েছে।

ইনফান্তিনো আরও দাবি করেছিলেন, আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কম লাগে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দ্রুতই জানিয়েছে এই দাবি ভুয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু

বিশ্বকাপের টিকিটের দাম ২৪ কোটি টাকা, যা বললেন ট্রাম্প

আপলোড সময় : ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬