ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৩৯ Time View

ফুটবল মাঠে খেলোয়াড়দের আচরণ আরও নিয়ন্ত্রিত রাখতে নতুন কঠোর নিয়ম আনতে যাচ্ছে ফিফা। বিশেষ করে প্রতিপক্ষের সঙ্গে কথা বলা ও রেফারির সিদ্ধান্তে আপত্তি জানানোর ক্ষেত্রে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।

মাঠে প্রায়ই দেখা যায়, খেলোয়াড়রা তর্ক-বিতর্কের সময় হাত বা জার্সি দিয়ে মুখ আড়াল করে কথা বলেন—যা সাধারণত গোপন কৌশল বা আক্রমণাত্মক ভাষা লুকানোর জন্য করা হয়।

তবে কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এমন আচরণ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। খেলার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে যদি কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান, তাহলেও তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। আইএফএবি জানিয়েছে, শুরুতে এসব নিয়ম বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ সালের বিশ্বকাপের আসরে এই নিয়মগুলো পুরোপুরি কার্যকর করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এসব নিয়ম চালু হলে মাঠে অশালীন ভাষা ব্যবহার ও স্লেজিং কমবে, পাশাপাশি রেফারির কর্তৃত্ব আরও শক্তিশালী হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

আপলোড সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬