ইরানে শিগগিরই ‘আরও কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৪০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর’ হামলা চালাতে পারে।

তিনি বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাব। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে বলা যায় খুব শিগগিরই আমরা সব লক্ষ্য পূরণ করতে পারব।’

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে  আরও বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের এমন অবস্থায় নিয়ে যাব, যেন তারা প্রস্তর যুগে ফিরে যায়।’

তবে তিনি উল্লেখ করেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তন কখনোই আমাদের লক্ষ্য ছিল না।’ তবে ‘ইরানের আগের নেতার মৃত্যুর কারণেই শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে’ বলেও দাবি করেন তিনি। 

এছাড়া ইরানকে সতর্ক করে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতেও হামলা চালানো হতে পারে।

তার ভাষায়, ‘এই সময়ের মধ্যে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমাদের নজর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর দিকে থাকবে। কোনো সমঝোতা না হলে আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে খুব জোরালোভাবে, সম্ভবত একযোগে আঘাত করব।’

তথ্যসূত্র: আল জাজিরা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ইরানে শিগগিরই ‘আরও কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬