ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৬ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।

ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে ১,৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের সাজা থেকে উদ্ভূত বকেয়া আর্থিক দায়-দায়িত্বও পরিশোধ করার অঙ্গীকার করেছেন। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান এবং রমজান মাসে তাদের পরিবার কিছুটা স্বস্তি পায়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে নির্বাচিত বন্দিদের নতুনভাবে জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।

তথ্যসূত্র: জিও নিউজ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রমজান উপলক্ষে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

আপলোড সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬