ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৯৯ Time View

ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি রাঁচিতে ঝলক দেখালেন। ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে। একই সঙ্গে ক্রিকেটের একটি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন কোহলি। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। ১২০ বলে ১৩৫ রান করেন তিনি ১১ চার ও ৭ ছয়ে। ১১২.৫০ স্ট্রাইক রেট চিল তার।

একই সঙ্গে ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন কোহলি। ৫১ টেস্ট সেঞ্চুরি নিয়ে এক ফরম্যাটে সর্বোচ্চ শতকের মালিক ছিলেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরিতে শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন তাকে ও ডেভিড ওয়ার্নারকে।

এছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯তম পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শচীনকে (৫৮) টপকে গেলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাত হাজারতম সেঞ্চুরি।কোহলির সেঞ্চুরি ও রোহিত-লোকেশ রাহুলের ফিফটিতে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে ভারত। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

আপলোড সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫