ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান ভাতৃঘাতি যুদ্ধ বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৯৩ Time View

মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাত ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভাতৃপ্রতিম মুসলিম দেশ দু’টিকে আরো সংযমের পরিচয় দিতে হবে। যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান নয় বরং এতে উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, যা তৃতীয় পক্ষের জন্য লাভজনক হবে। তারা দুই দেশের নেতৃবৃন্দের প্রতি সামরিক নয়, বরং কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেই ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে সম্প্রতি মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য দোয়া করা হয় এবং আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। বৈঠক পরিচালনা করেন যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

পাকিস্তান-আফগানিস্তান ভাতৃঘাতি যুদ্ধ বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

আপলোড সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫