ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়– রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

আপলোড সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬