ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

মিরপুরে শ্রমিক আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত

আপলোড সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬