ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ পলাতক ও ননপলাতক দুই ভাগে বিভক্ত: বাবুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে পলাতক লীগ এবং ননপলাতক লীগে বিভক্ত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের এ.এস. একাডেমি স্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমজান মুন্সি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমাবেশে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি শফিকুর রহমান মিঠু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আওয়ামী লীগ পলাতক ও ননপলাতক দুই ভাগে বিভক্ত: বাবুল

আপলোড সময় : ০১:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬