রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে পরিস্থিতি জানার জন্য প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
অনলাইন ডেক্স 
























