ফক্স নিউজের একটি ডিজিটাল অনুসন্ধানে দাবি করা হয়েছে যে, ফ্রান্সে চলমান দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভের মধ্যে একটি সংযোগ রয়েছে।
জ্যেষ্ঠ সম্পাদক আসরা নোমানির প্রতিবেদনে বলা হয়েছে, এটি নয়টি দেশের ১০১টি সংস্থাকে একটি “রেড-গ্রিন প্রটেস্ট ইকোসিস্টেম” হিসেবে চিহ্নিত করেছে, যা ইউরোপে বিক্ষোভের পরিবেশ তৈরিতে সমন্বয় ও প্রচার চালাচ্ছে।
প্রতিবেদনে ফ্রান্সভিত্তিক সংস্থা ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসকে (আইএপি) “ফরাসি এবং ভারতীয় বিক্ষোভের বার্তার মধ্যে সংযোগকারী” হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, ট্রান্সন্যাশনাল পুঁজিবাদবিরোধী সংস্থা প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) ফ্রান্স, স্পেন, ভারত এবং আলবেনিয়ার বিক্ষোভগুলোকে একীভূত করেছে।
নোমানির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপীয় অস্থিরতা প্রো-কমিউনিস্ট সংগঠনগুলোর নেটওয়ার্ক থেকেও সহানুভূতিশীল প্রচার পাচ্ছে। ব্রেক থ্রু নিউজের একটি সাক্ষাৎকারে কোডপিংক-এর সহ-প্রতিষ্ঠাতা জোডি ইভান্স বলেছেন, “আমি চাই মানুষ ফ্রান্স, স্পেন এবং ভারতের দিকে তাকাক।”
তথ্যসূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া
অনলাইন ডেক্স 
























