ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অসমাপ্ত দায়িত্ব পালনে ইচ্ছুক আওয়ামী লীগ: জাগপা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, সরকারের এমপি-মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে যে, বিএনপি সরকার ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালনে ইচ্ছুক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে অধ্যাপিকা রেহানা প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইকবাল হোসেন বলেন, বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ, যা দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন যে, বিএনপির সঙ্গে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের সারাদেশে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু সরকার এখনও সেই পথে হাটতে শুরু করেছে। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

জাগপার ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন

বিএনপির অসমাপ্ত দায়িত্ব পালনে ইচ্ছুক আওয়ামী লীগ: জাগপা

আপলোড সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬