সাতটি ইসলামী দল নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
দলগুলোর শীর্ষ নেতারা সকাল থেকে বৈঠক করেন। বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের পরিকল্পনার কথা জানান তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা জানান, যদি কোনো ধরনের শর্ত চাপিয়ে দেয়া হয়, তাহলে তারা জোট ছাড়বেন।
অনলাইন ডেক্স 























