ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছরেও ক্ষমতায় আসবে না কংগ্রেস: অমিত শাহর মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এবং দাবি করেন যে কংগ্রেস পরাজয়ের অজুহাত হিসেবে ‘ভোট চুরি’র অভিযোগ তুলছে।

অমিত শাহ বলেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায়, তাই তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আপত্তি তুলছে। তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি (রাহুল) শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান।’

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এসআইআর বাতিলের দাবিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন করছে। গত ১৩ অক্টোবর রাহুলের নেতৃত্বে দিল্লিতে বিরোধীরা বিক্ষোভ করেছে।

অমিত শাহ বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে বলেন, ‘মানুষের ভোটের রায় রাজনৈতিক কৌশল প্রয়োগ করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অসুস্থ হয়ে পড়েছেন ক্যারিবীয়ান পেসার শামার জোসেফ

৩০ বছরেও ক্ষমতায় আসবে না কংগ্রেস: অমিত শাহর মন্তব্য

আপলোড সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬