বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে দুর্গাপূজা উদযাপন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, 'বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর, সুশৃঙ্খল ও পূর্ণ নিরাপত্তার সহিত দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপন করেছে।'
তিনি আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ নানা ধর্ম গোষ্ঠীর মানুষেরা নিরাপদে ধর্ম পালন ও উৎসব করতে পারবে।'
রাশেদ খাঁন বিএনপির সময়ের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, 'বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন, এটা আবারও প্রমাণ হলো।'
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। তার তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে।'
অনলাইন ডেক্স 






















