ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচের তারিখ জানানো হলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২০২৭ সালে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। বুধবার (২১ অক্টোবর) ১৬ দলের এই টুর্নামেন্টের সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই টুর্নামেন্ট তিন শহরের চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১ জানুয়ারি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৬ দিনের এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ চট্টগ্রামে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা যায়, বাংলাদেশে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৪টি এবং সিলেটে ১২টি ম্যাচ হবে। মুলপানিতে ৮টি এবং কির্তিপুরে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

বিশ্বকাপের ১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বের খেলা ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। সেখান থেকে সুপার সিক্সে উন্নীত হবে ছয়টি দল।

সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, এই টুর্নামেন্ট নারী ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেমিককে পেতে যমজ দুই ছেলেকে হত্যা, মা গ্রেপ্তার

২০২৭ সালের নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচের তারিখ জানানো হলো

আপলোড সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬