ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে পেতে যমজ দুই ছেলেকে হত্যা, মা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

ভারতের রাজস্থানে দশেরা উৎসবের দিন ১৩ বছরের যমজ দুই সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে তাদের মা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া প্রেমিককে বিয়ে করার পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

মঙ্গলবার সকালে রাজস্থানের ডিগ জেলায় এই ঘটনা ঘটে। নিহত যমজ দুই ভাইয়ের নাম বিনয় চৌধুরী ও বিষ্ণু চৌধুরী। পরিবারের সদস্যরা সকালে তাদের বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। পরে সকাল ছয়টার দিকে বাড়ির পাশের একটি মাঠে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং ছয় ঘণ্টার মধ্যে নিহতদের মাকে গ্রেপ্তার করে। ডিগের পুলিশ সুপার কম্বালে শরণ গোপীনাথ জানান, নিহত দুই ভাইয়ের গলায় একাধিক ধারালো অস্ত্রের কাটা দাগ এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরেই তাদের হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল উত্তর প্রদেশের হাতরাস এলাকার নিরঞ্জন সিংয়ের সঙ্গে। তাদের চার সন্তানের মধ্যে এই যমজ দুই ছেলে ছিল। স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন এবং সম্প্রতি প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক ওই নারীকে তার আগের ঘরের সন্তানদেরসহ গ্রহণ করতে অস্বীকার করেন।

বর্তমানে নিহত দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়াকরণ চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নামজারিতে নতুন পরিবর্তন, আবেদন এখন অনলাইনে

প্রেমিককে পেতে যমজ দুই ছেলেকে হত্যা, মা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬