প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের দিন বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এই মিছিলে অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’
ভিডিওতে দেখা যায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওর গায়ে ‘২০ অক্টোবর ২০২৬’ তারিখ উল্লেখ করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।’
অনলাইন ডেক্স 























