ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টকশোতে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন বিএনপির এমপি কামরুজ্জামান রতন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে টেলিভিশন টকশোতে দেয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি তার ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

কামরুজ্জামানের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের স্বজনদের মধ্যে এ বক্তব্য নিয়ে অসন্তোষ দেখা দেয়।

সমালোচনার মুখে কামরুজ্জামান রতন তার ফেসবুক বিবৃতিতে বলেন, টকশোতে ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন।

তিনি আরও বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

নিজের ভুল স্বীকার করে কামরুজ্জামান রতন বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াও একটি বিশেষ অনুগ্রহ। তিনি দেশবাসী, নিহতদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

টকশোতে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন বিএনপির এমপি কামরুজ্জামান রতন

আপলোড সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬