ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে শিক্ষার্থীদের জন্য তিনটি পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে পুরাতন ও নতুন কলা অনুষদে দুটি পানির ফিল্টার স্থাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য সালমান ফারসী সাকিব। এ সপ্তাহে শহীদ ফরহাদ হোসেন এলাকায় আরও একটি পানির ফিল্টার স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া বাজেটের আপ্যায়ন ও আপৎকালীন খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করছেন সালমান ফারসী সাকিব।

সালমান ফারসী সাকিব বার্তা বাজারকে বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। চাকসুর দায়িত্বে থাকাকালীন যেসব কাজ করছি, সেগুলো শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রত্যাশা, এ উদ্যোগ অন্যদেরও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাছের অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে: এমপি নিলোফার চৌধুরী মনি

চবিতে শিক্ষার্থীদের জন্য তিনটি পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

আপলোড সময় : ০৩:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬