ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলের আঘাতে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে আফগানরা। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে তারা আরও বিপদে পড়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে।

এই আঘাতের পর ২০ রান করা হাশমতউল্লাহ খোঁড়াতে থাকেন। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

বলের আঘাতে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি

আপলোড সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬