ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, তার ফেসবুক পোস্টটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেছেন, আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে দেওয়া এই পোস্টটি ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশে ব্লক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো নোটিশ দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’
এছাড়া, আসিফ মাহমুদ টুইটারে ভারতীয় একটি দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করার অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’
এই ঘটনার প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভারতে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’
তার শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা যায়, ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৭৯(৩)(বি) অনুযায়ী ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া নোটিশের প্রেক্ষিতে মেটা (ফেসবুক) ওই পোস্টটির অ্যাক্সেস ভারতের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করেছে।
অনলাইন ডেক্স 






















