ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্সদেরও নামানো হয়েছে।

পুলিশকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ব্যানার টাঙানো কিংবা লোকজনের জমায়েত দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পুলিশ সুপার থেকে থানার ওসিদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

কঠোর নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশ করা প্রায় বন্ধ হয়ে গেছে। ইসলামাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চিকিৎসক হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপলোড সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬