ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও হল সংসদ জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া আরও চারজনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) উপাচার্যের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গতকাল মধ্য রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশে উল্লেখ করা হয়, আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল), এবং আরিফুল ইসলাম (জিএস, জিয়া হল সংসদ) এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

আপলোড সময় : ০২:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬