ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণার আহ্বান খাদ্যমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

মানুষের খাদ্যাভ্যাস, চালের চাহিদা ও ভোগের ধরন সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আতপ চালের ব্যবহার ও চাহিদা নিয়ে গবেষণা কার্যকর পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় খাদ্য অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) আয়োজিত ‘A Study on the Consumption and Demand for Non-aromatic White Rice (Atap Chal) in Selected Areas of Bangladesh’ শীর্ষক গবেষণার ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য ও ভাত নিয়ে আলোচনা করা আমাদের দায়িত্ব। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় আতপ চালের ব্যবহার দেখে আসছেন এবং গবেষণার মাধ্যমে সারা দেশে আতপ চালের ভোগ ও চাহিদার চিত্র জানা প্রয়োজন।

তিনি আরও বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু খাদ্যের মজুদ নিশ্চিত করা নয়, মানুষের প্রয়োজন, পছন্দ ও পুষ্টিগত চাহিদার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে খাদ্য পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওয়ার্কশপে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা ও সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তাঁরা আতপ চালের ভোগ, ভোক্তার পছন্দ, আঞ্চলিক চাহিদা ও পুষ্টিমান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণার আহ্বান খাদ্যমন্ত্রীর

আপলোড সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬