ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে গণবিক্ষোভের প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদ থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি জানান, আসন্ন ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সানচেজ তার ভাষণে বলেন, ‘স্পেনের সাধারণ মানুষের এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে তারা নিজেদের জন্য এবং দেশের জন্য কেমন ভবিষ্যৎ চান।’

এই ঘোষণা এসেছে যখন আবাসন সংকট নিরসনে সরকারের দুটি রয়্যাল ডিক্রি আইন পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেন যে তার সরকার ‘ভুল করেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সব কাজ করতে সক্ষম হয়নি।’

তিনি বলেন, অসমতা হ্রাসে প্রয়োজনীয় সংস্কারগুলো অব্যাহত রাখতে জনসমর্থন নবায়ন ও সম্প্রসারণের প্রয়োজন। আবাসন সংকট সমাধানের দাবিতে মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে কয়েকদিন ধরে শত শত মানুষ অবস্থান ধর্মঘট পালন করছে, যা গত এক সপ্তাহে স্পেনের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

স্পেনের প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন

আপলোড সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬