ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ অক্টোবর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। এদিন পঞ্চম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও অন্য একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনটি উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। এ সময় প্রসিকিউটর মঈনুল করিম, মামুনুর রশিদ, মার্জিনা রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সাক্ষী এদিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এদিন সকালে কারাগারে থাকা কামরুল ইসলাম ও রাশেদ খান মেননকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলাটিতে চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া।

প্রসিকিউশনের অভিযোগ, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেন। তাদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ অক্টোবর

আপলোড সময় : ০২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬